ছবির ক্যাপশন:
জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল রোববার বিকেল পাঁচটায় আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটি মোড়, আলুকদিয়া বাজার ও পীরপুরে গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, ফকরুল ইসলাম, আশিরুদ্দিন মাস্টার, মাসুদুর রহমান, আলুকদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোমিন উদ্দিন, সেক্রেটারি মতিয়ার রহমান, অর্থ সম্পাদক মাহাবুব আলম, জাকির হোসেন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রাজু আহমেদ ও ৭ নম্বর ওয়ার্ড শিবির সভাপতি সানিম জোয়ার্দ্দার। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন লিখন লিংকন, আকিমুল, রাশিদুল, সালাম, সরোয়ার, মারুফ, সোলেমান প্রমুখ।
গণসংযোগকালে তিনি বলেন, ‘আমি চুয়াডাঙ্গা জেলায় ছোটবেলা থেকে বড় হয়েছি, তাই সর্বসাধারণ মানুষ আমাকে চেনে ও জানে এবং আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমি সকলের নিকট দোয়া প্রার্থী।’ এসময় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল সকলের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চান।
