চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2025-02-24 ইং
চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

‘ছাত্র-জনতা অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগানে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে রিফ্রেসার প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান।

অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, ট্রাফিক পুলিশের পরিদর্শক সারওয়ার হোসেন খাঁন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম এবং জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম। প্রশিক্ষণে প্রায় ১৫০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের বক্তারা বলেন, সঠিক নিয়মে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য সড়কে চালক এবং পথচারী উভয়কেই সচেতন হতে হবে। সড়কে যারা হতাহত হন, এরা সকলেই আপনার-আমার স্বজন। প্রশিক্ষকরা বলেন, একজন চালক নিজেই কখনও কখনও যাত্রী বা পথচারী। এ জন্য আমাদের প্রত্যেকেই সচতনতা ও নিয়ম মেনে চলার অভ্যাস সড়ক দুর্ঘটনা কমিয়ে আনবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)