দর্শনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা, গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2025-02-24 ইং
দর্শনায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে স্বপন নামের এক মাদক ব্যবসায়ীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্টেশন রেলগেটের কাছে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ স্বপন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএইচ তাফসিকুর রহমান তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত স্বপন দর্শনা রেলকলোনি পাঠানপাড়ার মৃত নূরু মিয়ার ছেলে।

অন্যদিকে, দর্শনা পৌরসভার রামনগর গ্রামে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এসময় নিয়মিত মামলার আসামি রাসেলকে (২৪) তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রাসেল রামনগর গ্রামের জাফিকুল ইসলামের ছেলে। তাকে দর্শনা থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)