আলমডাঙ্গা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-23 ইং
আলমডাঙ্গা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মো. সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম এবং মো. জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ফার্নিচার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। শ্রমিক ইউনিয়ন স্থাপিতের পর এই প্রথম ব্যালটপেপারের মাধ্যমে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোটপ্রদান করেন ভোটাররা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৫টায় রিটানিং অফিসার ও আলমডাঙ্গা পৌরসভার রোডলাইট সুপারভাইজার রোকনুজ্জামান খাঁন ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ত্রিবার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন চাকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৩৮টি এবং সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪৯টি আর সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম হরিণ প্রতীকে ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)