ঝিনাইদহে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

আপলোড তারিখঃ 2017-10-06 ইং
ঝিনাইদহে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে শারমিন খাতুন নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় মেয়ের বাড়িতে যেয়ে পরিবারের সাথে আলোচনার মাধ্যমে বিয়েটি বন্ধ করা হয়। শারমিন নড়াইল সদর উপজেলার মাঝপাড়া গ্রামের তবিবার রহমানের মেয়ে। সে কালীগঞ্জ আড়পাড়ায় মামা বাড়ি থেকে লেখা-পড়া করছে। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় জানান, সংবাদ পেয়ে কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়ার বাড়িতে যায়। সেখানে মেয়ের মামা ও প্রতিবেশীদের সাথে আলোচনা করে বিয়েটি বন্ধ করা হয়। মেয়ের অভিভাবকরা জানিয়েছে মেয়ের বয়স ১৮ বছর না হলে আর বিয়ে দেবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)