কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আপলোড তারিখঃ 2025-02-23 ইং
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার কোটচাঁদপুরের বলুহর এলাকার একটি ইটভাটার কাছে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর গতকাল রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)