জীবননগর মিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষ

আপলোড তারিখঃ 2025-02-23 ইং
জীবননগর মিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার মিনাজপুর বাজারপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ দিকে এ ঘটনা ঘটে। এতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বারসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিনাজপুর বাজারপাড়ার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমান (৫০), আতিয়ার রহমান (৬০), হায়দার আলী (৫৫), তরিকুল ইসলাম বাপ্পী (৪০), স্বাধীন হোসেন (৩৫), টফি খাতুন (৪০) এবং আরও কয়েকজন সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় প্রতিপক্ষের মোস্তাফিজুর রহমান ও আতিয়ার রহমান আতা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আহত সাবেক মেম্বার সাইফুল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আমার স্বত্ব দখলীয় জমি ও দোকানঘর জোরপূর্বক বেদখল করতে আমাদের ওপর হামলা চালিয়ে আমাকে হাড়ভাঙ্গা ও ভাই মহাসিন আলীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, ঘটনার ব্যাপারে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)