আন্দুলবাড়ীয়ায় বসন্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-02-23 ইং
আন্দুলবাড়ীয়ায় বসন্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

‘এসো বন্ধু খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী বসন্ত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ওরফে ছোট মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোস্তফা আমজাদ, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, উপজেলা যুবদলের অন্যতম সদস্য মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদের সাবেক আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ, বর্তমান সভাপতি সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক তোতা মিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ পল্লব খান, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ প্রমুখ।

টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ। খেলায় শাপলা ক্রিকেট একাদশকে ১১ রানে হারিয়ে কৃষ্ণচূড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)