ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন উর রশিদ। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দৌলতুজ্জামান খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধার সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুল আলম খাঁন।
এসময় আরও উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি বিশ্বাস, সহ-সভাপতি বাশারুল হাবিব বাশার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রমজান আলী টিটোনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
