আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্বোধন ও শপথ

আপলোড তারিখঃ 2025-02-23 ইং
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্বোধন ও শপথ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার জেলা কমিটির উদ্বোধন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি লাল্টু মল্লিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিল্টন আলী (লিমন)। প্রধান আলোচক ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুল হাসান মাহমুদ বলেন, ‘যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানেই আইনগত সহায়তা প্রদান করতে হবে।` মির্জা ফরিদুল ইসলাম শিপলু বলেন, `বিগত ১৫ বছরে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, ভবিষ্যতে যেন তা না হয়, সে বিষয়ে মানবাধিকার কর্মীদের সজাগ থাকতে হবে।’ অনুষ্ঠানের শেষ অংশে জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)