চুয়াডাঙ্গায় জামায়াতের মাসিক কর্মপরিষদ সভা

আপলোড তারিখঃ 2025-02-22 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের মাসিক কর্মপরিষদ সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর মাসিক কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় পৌর জামায়াতের কার্যালয়ে জামায়াতের জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে এ কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান ও সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মমদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক, মাওলানা মহি উদ্দিন, ইসরাইল হোসেন, অধ্যাপক খলিলুর রহমান প্রমুখ।
সভায় জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেন, ‘জাতীয় নির্বাচনের যে কোনো সময় তারিখ ঘোষণা হতে পারে। আবার দেরিতেও হতে পারে। তবে আমাদের মাঠ তৈরি করতে হবে। জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে।’ তিনি বলেন, ‘আগামী রমজান মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে বেছে নিতে হবে। এ মাসে শিক্ষার্থীদের অন্য মাসের তুলনায় লেখাপড়ার দিকে গুরুত্ব বেশি দিতে হবে।’ রুহুল আমিন বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধদের নিয়ে জেলায় একটি ইফতার মাহফিল আয়োজনের ব্যবস্থা করতে হবে। এছাড়া দ্বিতীয় রমজানে রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়িকদের নিয়ে একটি ইফতার মাহফিল করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)