মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ : গ্রামবাসীর প্রতিবাদ

আপলোড তারিখঃ 2017-10-06 ইং
মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ : গ্রামবাসীর প্রতিবাদ ছবির ক্যাপশন:
মেহেরপুরের বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডারের বিরুদ্ধে দুই কৃষককে মেহেরপুর অফিস: মেহেরপুর বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডারের বিরুদ্ধে দুই কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান নেয় শালিকা গ্রামের কয়েক’শ মানুষ। পরে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামানসহ বেশ কয়েকজন বিজিবি ক্যাম্পের ভিতরে প্রবেশ করেন। কথা বলেন মুজিবনগর কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম ও বুড়িপোতা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোস্তফা সরকার। কিছুক্ষন কথা বলার পর তারা বেরিয়ে আসেন। পরবর্তিতে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোস্তফা সরকারের সাথে এ বিষয়ে সাংবাদিকরা কথা বলতে চাইলে, তিনি কোন কথা বলবেন না বলে জানান। উল্লেখ্য, গেল ১ অক্টোবর রাতে রাতে শালিকা সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছে অভিযানে যায় বিজিবি। সেখানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে শালিকা গ্রামের আনারুল ইসলাম ও বুদুর নাম করে সে। তাদেরকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন বুড়িপোতা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোস্তফা সরকার। এ বিষয়ে মেহেরপুর বুড়িপোতা ইউপি সদস্যের সাথে কথা বললে তিনি সময়ের সমীকরণকে জানান, গ্রাম্য সালিশ বৈঠক নিয়ে বুড়িপোতা শালিকার জোলপাড়ার আরশাদের ছেলে কুলচাদ মোল্লা ও মাতারী পাড়ার হাকিম মন্ডলের ছেলে আক্তারুলের সাথে আনারুল ও পুতু নামের এই দ্ইু কৃষকের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো। কুলচাদ ও হাকিম মন্ডলের সাথে বিজিবি ক্যাম্প কমান্ডারের দহরম মহরম সম্পর্কের সুযোগে ক্যাম্প কমান্ডারকে দিয়ে তাদেরকে মাদক মামলায় ফাঁসানো হচ্ছে। এসময় তিনি ক্যাম্প কমান্ডারের কথা উল্লেখ করে আরো বলেন, বেশ কিছু দিন আগে একই এলাকার মিঠুকে ডাক্তারের চেম্বার থেকে ধরে ৮ বোতল ফেনসিডিল দিয়ে মামলা দেয়। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামানের সাথে কথা বললে তিনি জানান, আমি ব্যস্ত থাকার কারনে পুরো ঘটনা জানতে পারিনি। তবে আমার এলাকার কিছু ব্যক্তিকে এ বিষয়ে বলতে শুনেছি, এই দু’জন সহজ সরল কৃষক। মাদকের সাথে জড়িত থাকতে পারে না। তাদেরকে ফাঁসানোর চেষ্টা চলছে। এসময় তিনি এও বলেন, বিজিবি বলছে, তারা মাদক মামলার আসামী। এ বিষয়ে ৬ বিজিবি পরিচালকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি সময়ের সমীকরণকে জানান, এ বিষয়টি আমার জানা নেই, প্রয়োজনে কাল অফিসে আসুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)