আলমডাঙ্গা আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-02-22 ইং
আলমডাঙ্গা আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩, গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা ও ১৫৫ গ্রাম গাঁজাসহ আরও ২ জন আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার শহরে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সহ-সম্পাদক জেনারুল ইসলাম (৫৮) এবং গাঁজাসহ আটক হন আলমডাঙ্গা পৌর স্টেশনপাড়ার মিনহাজ আলী (২০) ও নয়ন তারা (৩০)। দুজনেই স্টেশনপাড়ার বাসিন্দা।
জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন স্টেশনপাড়া থেকে মিনহাজ আলী ও নয়ন তারাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক জেনারুল ইসলাম তদন্ত মামলার আসামি। আটক অন্য দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১৯, তারিখ-২১/০২/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)