ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর হিলফুল ফুজুল সংগঠন ও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বড়বলদিয়া বুইচিতলা দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কুরআন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাওলানা আব্দুল্লাহ আল বাকী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলার আসাননগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মো. শামসুদ্দিন আরফিন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যাপক আবু জাফর, দর্শনা ডিএস মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মাসুদুর রহমান, হাফেজ মাওলানা আহসান হাবীব ও কুড়ুলগাছি মাঠপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সদেকীন ইসলাম, খেলাফতে মজলিসের কুড়ুলগাছি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুফতি আক্তারুজ্জামান ফারুকী। মাহফিল পরিচালনা করেন রাশিদুল ইসলাম।
