গাংনীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-02-22 ইং
গাংনীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে আব্দুল্লাহ আল বাকী (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ আল বাকী গাংনী উপজেলার রামনগর গ্রামের মহাসিন আলীর ছেলে এবং সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রামের জন্য টাকা না দেওয়ায় গত দুই দিন ধরে অভিমান করে আব্দুল্লাহ স্কুলে যায়নি। গতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারির প্রোগ্রাম শেষে বাসায় এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আবু জাফর বলেন, কোনো দিবস পালনের জন্য আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয় না। কলেজের অর্থায়নে সকল দিবসের কার্যক্রম সম্পাদিত হয়। কেউ যদি বলে টাকা নেওয়া হয়েছে, তাহলে তা সম্পূর্ণ মিথ্যা। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)