আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের বিদায়

আপলোড তারিখঃ 2025-02-22 ইং
আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের বিদায় ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের খতিব ও ইমাম মাওলানা সাইফুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। টানা ১৭ বছর দায়িত্ব পালনের পর তিনি বিদায় নেন। তার স্থলাভিষিক্ত হয়ে নবাগত ইমাম হিসেবে যোগদান করেছেন মাওলানা তরিকুল ইসলাম। গতকাল শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গণে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাব্দার রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা ও কোষাধ্যক্ষ হাজী আজিজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদের খতিব, ইমাম-মুয়াজ্জিন, পরিচালনা কমিটির সদস্যসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিদায়ী ইমামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা তার দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন এবং নবাগত ইমামের জন্য দোয়া ও শুভকামনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)