ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ব্লসম মডেল স্কুলে বড়বোয়ালিয়া এসএসসি-২০১৪ ব্যাচের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্লসম মডেল স্কুলের সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল হক মধু। বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখের আলী ও ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম।
এই কুইজ প্রতিযোগিতায় হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নুরুজ্জামান সাজিদ, ২য় স্থান অধিকার করে সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া খাতুন এবং ৩য় স্থান অধিকার করে ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস। বিজয়ী ছাত্র-ছাত্রীদের বড়বোয়ালিয়া এসএসসি-২০১৪ ব্যাচের উদ্যোগে পুরস্কৃত করা হয়।
বড় বোয়ালিয়া গ্রামের এসএসসি-২০১৪ ব্যাচের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির হোসেন, জিনারুল ইসলাম, সম্রাট হোসেন, শামিম রেজা ও রনি আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন তুহিন ইসলাম, ইমরান হোসেন, মফিজ আলী, রুবেল হোসেন, রুবেল হোসেন, রাজু ইসলাম, ইমরান আলী, জাহিদুল ইসলাম, রাজীব হোসেন, মিণ্টু আলী, বাচ্চু আহম্মেদ, স্বপন আলী, সোহেল হোসেন, বিদ্যুৎ হোসেন, মিলন আলী, ইকবাল হাসান, বাপ্পি হোসেন, রানা আহম্মেদ, রাজীব হোসেন, বিল্পব হোসেন, অমল কুমার, নাইম ইসলাম, টোকন, সাগর প্রমুখ।
