নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়ার তমালতলাপাড়ার আব্দুর রহমানকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির পিছনে বাঁশ বাগান থেকে তাকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্ততে এসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে আকুন্দবাড়িয়া তমালতলাপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় একই এলাকার মৃত কায়েস মন্ডলের ছেলে ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমানকে (৬৪) তার নিজের বসত বাড়ির পেছনে বাঁশ বাগানের মধ্যে থেকে অটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করা হলে তার কাছে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে অটককৃত আব্দুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
