ছবির ক্যাপশন:
মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেলের হাসপাতালের সুপার ডা. সাহারিয়ার শায়লা জাহান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল,গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, প্রতিবন্ধী অফিসার তুলশী কুমার পাল, কৃষি বিপণন অফিসার তারিকুল ইসলাম, জেলার নিজাম উদ্দীন প্রমুখ।
