দর্শনায় যুব সাহায্য সংস্থার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড তারিখঃ 2025-02-21 ইং
দর্শনায় যুব সাহায্য সংস্থার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:

দর্শনায় যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭ দর্শনা সরকারি কলেজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সংস্থার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ সাণ্টুর নিজ ব্যবসায়িক কার্যালয়ে সারাদিন এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭ এর সভাপতি ডা. জাহাঙ্গীর আলম।

উদ্বোধন শেষে যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭ এর সভাপতি ডা. জাহাঙ্গীর আলম দিনব্যাপী শতাধিক গরিব-অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদেরকে বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন যুব সাহায্য সংস্থা ব্যাচ-৮৭ এর সহসভাপতি আব্দুর রশিদ, সহ-সম্পাদক বজলুর রহমান, অর্থ সম্পাদক মোস্তফা জামান লাভলু, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, প্রচার সম্পাদক হারুনুজ্জামান, মোতাহার হোসেন জোয়ার্দ্দার, আতিকুর রহমান, এনামুল হক বাপ্পি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)