ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আলমডাঙ্গা শহিদ মিনার প্রাঙ্গণে এই মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, ইন্সট্রাক্টর জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী, পৌর বিএনপির সভাপতি জিল্লুর রহমান ওল্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, আলমডাঙ্গা সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সাহিত্য সম্পাদক রহিদুল ইসলাম, শরিফুল ইসলাম পিণ্টু, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, সাবেক আবাসিক প্রকৌশলী গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা সমসের মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, দেশব্যাপী ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে আলমডাঙ্গায় তিন দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব গতকাল থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম দিনেই মেলায় পাঠক এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া এই মেলায় শিক্ষার্থী ও শিশু কিশোরদের উৎসব উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
বইমেলা প্রাঙ্গণে আসা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, শিক্ষার্থী ফারিয়া, ঐশী অধিকার, তাহেরা তাবাচ্ছুম জানান, এই মেলা প্রতিবছর হলে আমরা অনেক কিছু জানতে পারব। সাবেক কৃষি ব্যাংকের এজিএম মতিয়ার রহমান ও কবিতা খাতুন শেফালী নামে গৃহিণী বলেন, এ ধরনের উৎসব হলে পুরো পরিবারের সদস্যদের সাথে করে আপনা আপনি আসা সম্ভব হয়।
এবার বইমেলায় আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, খন্দকার হামিদুল ইসলামের কলমিলতা সাহিত্য সংস্কৃতি পরিষদ, কবি গোলাম রহমানের আলাউদ্দিন আহমেদ পাঠাগার, উদীয়মান কবি আতিকুর ফারায়েজির পয়স্তি, গল্পকার পিণ্টু রহমান, আলোর মিছিল, ফুলকলি, সাহিত্য পরিষদ, কিশোর কারুনিকের ধরিত্রি প্রকাশনীতে কবি সিরাজুল ইসলাম, মহসিন আলী চান্দু, হামিদুল আজমের বই স্থান পায়।
