ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নীলা-শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে এ আয়োজন থাকলেও এ বছর থেকে কার্যক্রম এ যুক্ত হয়েছে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে এদিন আগত সকল রোগীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ সাইফুল ইসলামের উপস্থাপনায় সভাপতিত্ব করেন নীলা শুকতারা ফাউন্ডেশনের পরিচালক গবেষক আব্দুল কাদের। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রবীণ শিক্ষার্থী মো. আফিল উদ্দিন, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিণ্টু ও সাবেক কাউন্সিলর ডালিম হোসেন। এসময় বক্তারা নীলা শুকতারা ফাউন্ডেশনের এই কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ আব্দুর জব্বার। দিনব্যাপী এ ক্যাম্পে ১৫০০ রোগীর ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা ও চোখের চিকিৎসা প্রদান করা হয়।
