আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-02-20 ইং
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌরসভা ও নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে একুশ বইমেলা উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নাগরিক উন্নয়ন কমিটির আহ্বানে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে সভায় আলমডাঙ্গার সকল লেখক সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন কমিটির সহসভাপতি মো. মনিরুজ্জামান মনি, সহসভাপতি সাংবাদিক রহমান মুকুল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিণ্টু, পাঠাগার সম্পাদক মো. রহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম ও সাবেক কাউন্সিল ডালিম হোসেন।

নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম জানান, আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আগামীকাল সন্ধ্যা ৭টার সময় বই মেলার শুভ উদ্বোধন করবেন। এ ব্যাপারে পাঠাগার সম্পাদক মো. রহিদুল ইসলামসহ যে উপ-কমিটি আছে তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ পৌর সভা, অন্যান্য প্রতিষ্ঠানকে চিঠি প্রদান করার জন্য জোর তাগাদা দেন।
উল্লেখ্য, আলমডাঙ্গা পৌরসভার সহায়তায় এবং আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির তত্ত্বাবধানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বই মেলায় ৪ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)