মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2025-02-20 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল বুধবার রাত ৮টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

``

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর সীমান্তের পলিয়ানপুর, খোশালপুর ও শ্রীনাথপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন শিশু রয়েছে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায় বিজিবি।
এছাড়া পৃথক অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ, ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটককৃতদের মধ্যে এজাহারনামীয় ৫ জন আসামি প্রাপ্ত বয়স্ক। দুইজন শিশু রয়েছে, যারা আসামি নন। পাসপোর্ট আইনের পৃথক তিনটি মামলায় ওই ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)