ছবির ক্যাপশন:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুরের উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ড্যান্ট (অতি. দা.) মো. শফিউল আজমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক হাসান ফরিদী।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট নাদির হোসেন শমীম, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ খাদিমুল ইসলাম ও এনএসআইয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট (অতি. দা.) মো. শফিউল আজম। মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মানিক হোসেনের সঞ্চালনায় জেলা সমাবেশে বক্তব্য দেন কোম্পানি কমান্ডার নাসির উদ্দীন শেখ। এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়া এবং কেক কেটে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়। পরে আনসার ভিডিপি কাজে বিশেষ অবদান রাখায় উপহার সামগ্রী প্রদান করা হয়।
