আলমডাঙ্গায় শেষ হলো কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা

আপলোড তারিখঃ 2025-02-20 ইং
আলমডাঙ্গায় শেষ হলো কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গত সোমবার এই মোলার উদ্বোধন করা হয়। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলায় পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ এ স্লোগানে মেলার সমাপনী ও বিভিন্ন ইউনিয়ন থেকে মেলায় আগত কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
বিশেষ অতিথি ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আকরাম হোসেন ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ। কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ মাহমুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার খবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার আহসান উল হক, মসলে উদ্দিন, আল হেলাল উদ্দিন, খাদেমুল বাশার, মতিয়ার রহমান, রাহিমা খাতুন, নাজমুল হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুর রফিক, আফজাল হোসেন, আব্দুল্লাহ আল মুতি, পাপিয়া খাতুন, পাপিয়া খাতুন, শারমিন, আশরাফুল আলমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানি প্রমুখ। মেলায় ১৩টি স্টলে ফসল, ফল, কৃষি যন্ত্রপাতি, মাছসহ বিভিন্ন কৃষি পণ্য প্রদর্শনী করা হয়। পরে কৃষক-কৃষাণী ও অফিসারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)