সরোজগঞ্জে ২২তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-20 ইং
সরোজগঞ্জে ২২তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জের যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার উদ্যোগে ২২তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ এশা মাদরাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল হাওলাদার সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, আল কোরআন রিসার্চ সেন্টার, ঢাকার শায়েখ শাফী মোহাম্মদ আব্দুল বারী (রংপুর)। দ্বিতীয় বক্তা ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চুয়াডাঙ্গা জেলা সদস্য মাওলানা আবুল কাশেম জিহাদী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর থানা আমির বিলাল হোসাইন, আব্দুর রউফ মিয়া, আব্দুর রহমান ও যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আকিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)