ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদালাপী হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজেউন)। গতকাল বৃহস্পতিবার ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি জীবননগর উপজেলার মনোহারপুর গ্রামের মৃত আ. সামাদের ছেলে।
মরহুম হারুন অর রশিদ জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মরহুমের নামাজের জানাযা নামাজ নিজ গ্রামের শিমুলতলা ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের নামাজের জানাযায় হাজারো মানুষের ঢল দেখা গেছে। এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, সহকারি মিঠুন মাহমুদ ও শাকিল হাসান।
