ছবির ক্যাপশন:
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ উথলী বিওপি সন্তোষপুর গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৬০ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এদিকে গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৭ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
