দামুড়হুদার কোমরপুরে ৮ বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-02-19 ইং
দামুড়হুদার কোমরপুরে ৮ বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদার কোমরপুরে মাঠে রাতের আঁধারে এক নারীর ৮ বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন কৃষাণি চামেলী খাতুন।

ভুক্তভোগী কৃষাণি চামেলী খাতুন বলেন, ‘মায়ের শরিকানা সম্পত্তি হিসেবে ৮ বিঘা জমি কোমরপুর মাঠে পেয়েছি। আমরা আমাদের জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছি। সেখানে সাইনবোর্ড দেওয়া আছে জমিটি আমাদের। ৫ আগস্টের পর সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে আমাদের জমি বুঝিয়ে দেয়। আমরা সে জমিতে ভুট্টার আবাদ করেছি। ফলন্ত ভুট্টা গাছ রাতের আঁধারে সব কেটে দিয়েছে কোমরপুর গ্রামের আমাদের শত্রুরা।’

তিনি আরও বলেন, ‘কোমরপুর গ্রামের মেহেরের ছেলে মনিরুজ্জামান, মনোর ছেলে বাবু, গফুরের ছেলে সেরেগুল, কাওসার, কাওসারের ছেলে হায়দার, মেহের আলীর ছেলে জিহন, মহাসিন, শাহাজান ও রাইজুল্লাহর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের বিরোধ চলে আসছে। আমি সকালে ভুট্টাখেতে এসে দেখি আমার জমির ভুট্টা গাছ কাটা। আমি একজন অসহায় মহিলা। আমি কি ন্যায়বিচার পাবো না। তারা আমাকে আমার পরিবারকে হুমকি দিচ্ছে। ফসলের ক্ষতি করছে। আমি এর বিচার চাই।’ এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)