আলমডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের পরিচ্ছন্নতা কর্মসূচি

আপলোড তারিখঃ 2025-02-17 ইং
আলমডাঙ্গা সরকারি কলেজে ছাত্রশিবিরের পরিচ্ছন্নতা কর্মসূচি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ‘গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান।

``

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান, সেক্রেটারি খালিদ আহমেদ, পৌর শাখার সভাপতি সাব্বির রহমান, সেক্রেটারি রুহুল আমিনসহ স্থানীয় শিবিরের দায়িত্বশীলরা এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। কর্মসূচিটি পরিচালনা করেন ছাত্রশিবিরের আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)