মেহেরপুরে ‘জুলাই ৩৬’ সংক্রান্ত চিত্র প্রদর্শনী

আপলোড তারিখঃ 2025-02-18 ইং
মেহেরপুরে ‘জুলাই ৩৬’ সংক্রান্ত চিত্র প্রদর্শনী ছবির ক্যাপশন:

তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়’ প্রতিপাদ্যে ‘জুলাই ৩৬’ সংক্রান্ত চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক হাসনাত জামান সৈকত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আশিক রাব্বি প্রমুখ। দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের আঁকা ‘জুলাই বিপ্লব’ বিষয়ক চিত্রকর্ম প্রদর্শিত হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রগুলো দেখে তাদের অনুভূতি প্রকাশ করছে। এছাড়া, শিশুদের আঁকা ছবিগুলো দেখতে বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)