ঝিনাইদহে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহ অফিস:

আপলোড তারিখঃ 2025-02-18 ইং
ঝিনাইদহে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন:

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ঝিনাইদহে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন-এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইকবাল জাহিদ রাজন, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্যসচিব খায়রুল ইসলাম বাপ্পি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামনুন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এসময় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনটি দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)