মদনা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দর্শনা অফিস:

আপলোড তারিখঃ 2025-02-18 ইং
মদনা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ছবির ক্যাপশন:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে দর্শনার মদনা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী আন্তঃক্রীড়া, সংগীত ও কৌতুক প্রতিযোগিতা শেষে পুরকার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, মদনা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজিবর রহমান ও আবু বকর। দিনব্যাপী আন্তঃক্রীড়া, সংগীত ও কৌতুক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এনামুল হক ও আবু সাঈদ মো. হাশেম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)