ছবির ক্যাপশন:
আগামীকাল ১৮ ফেব্রুয়ারি ঝিনাইদহে বিএনপির জনসভা সফল করতে সর্বস্তরের জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকার রোববার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে দেশের চলমান পরিস্থিতি ও সমাধানের বিষয়ে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতারা। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা লিফলেট বিতরণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবিলার দাবি জানান। পাশাপাশি আগামীকাল ঝিনাইদহ উজির আলী স্কুলমাঠে অনুষ্ঠিতব্য বিএনপির জনসভা সফল করতে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
