ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলার আওতাধীন সকল কলেজ, মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে বেলা ১১টায় এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার পারভেজ। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট শান্তির প্রতীক শ্বেতকপোত অবমুক্ত করে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিন মালিতার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার পারভেজ বলেন, ‘যারা মাদকমুক্ত, বিতর্কিত নন, নিয়মিত ছাত্র এবং দলের আদর্শ ধারণ করেন, তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। সদস্য ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিলে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হবে।’ তিনি আরও বলেন, ‘নিজ নিজ কলেজে স্টল স্থাপন করে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না করে কার্যক্রম পরিচালনা করতে হবে। সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে দলের ভিত্তি শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট বলেন, ‘ছাত্রদল গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে রাজপথে লড়াই করে আসছে, আমরা প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করি, গোপনে নয়। গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য সাহস থাকতে হয়। আমরা সারা বাংলাদেশে বিশাল কর্মযজ্ঞ নিয়ে কাজ করছি। চুয়াডাঙ্গার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের মাধ্যমে ছাত্ররাজনীতিকে উপযোগী করে গড়ে তুলতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, সাজিবুল হক রাজন, এম এ মক্কি, শাহাবুদ্দিন আহমেদ, জিলাল আহমেদ, আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাইমুম আহমেদ ইকবাল, সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, একরামুল হক, আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, স্বাধীন শেখ, খন্দকার ইভেন, শাহীন আহমেদ, রিফাত উল হক, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিরোক আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব এম. ডি. কে. সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্যসচিব আল মামুন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হোসাইন রিয়েল, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান।
পরে সদস্য ফরম বিতরণ ও তথ্য সংগ্রহের জন্য উপজেলাভিত্তিক উপ-কমিটি গঠন করা হয়। আলমডাঙ্গা উপজেলা ভিত্তিক উপ-কমিটির প্রধান জেলা ছাত্রদলের তৌফিক এলাহী, দামুড়হুদা উপজেলা ভিত্তিক উপ-কমিটির প্রধান জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জীবননগর উপজেলা ভিত্তিক উপ-কমিটির প্রধান জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন ও সদর উপজেলায় সুপার ফাইভ সম্মিলিতভাবে কাজ করবে।
কার্যক্রম মনিটরিং টিম উপ-কমিটিসহ সকল কার্যক্রম মনিটরিং করবেন কেন্দ্রীয় সাংগঠনিক টিমের প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার কলেজ-মাদ্রাসাগুলোতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করছে জেলা ছাত্রদলের নেতারা।
