ছবির ক্যাপশন:
এনটিভি ডিজিটালে চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা উপজেলা ও দর্শনা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক মো. রিপন হোসেন। গতকাল রোববার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ। তিনি নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।
মো. রিপন হোসেন ২০১৯ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক শেষ করে এসএ টেলিভিশনের ইন্টারন্যাশনাল ডেস্কে নিউজরুম এডিটর হিসেবে যোগদান করেছিলেন। এরপর তিনি কানাডিয়ান আইপি টেলিভিশন নন্দন টিভিতে যোগদান করেছিলেন। এরপর ২০২১ সালে তিনি দৈনিক 40য় সাব-এডিটর হিসেবে যোগ দেন।
তবে পারিবারিক কারণে তিনি ২০২২ সালে নিজ গ্রাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে চলে আসেন। এরপর তিনি দৈনিক 40য় জীবননগর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণে যোগদান করেন। গত বছর তাঁকে সময়ের সমীকরণে সহকারী বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
