আন্দুলবাড়ীয়ায় নতুন ভোটারদের ছবি তোলা সম্পন্ন

আপলোড তারিখঃ 2025-02-17 ইং
আন্দুলবাড়ীয়ায় নতুন ভোটারদের ছবি তোলা সম্পন্ন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে। জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আওতায় ২ নম্বর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলা হয়। শেষ দিনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট ৩৮০ জন ভোটারের ছবি তোলা হয়।
এসময় উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন প্রমুখ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেন টিম লিডার আবু বকর সিদ্দিক (সৈকত), ডাটা এন্ট্রি সহকারী মিরাজুল ইসলাম, অপারেটর ইয়ামিন, সামিউল ইসলাম, রকিবুল ইসলাম, ইমরান পারভেজ, ফারজানা ইয়াসমিন নাজনী ও মাসুম বিল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)