চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে কাটেনি জটিলতা

আপলোড তারিখঃ 2025-02-17 ইং
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে কাটেনি জটিলতা ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে এখনো জটিলতা কাটেনি। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ চত্বরে ষষ্ঠ দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ। এদিকে, সৃষ্ট জটিলতায় কলেজের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। প্রশাসনিক ভবন, অধ্যক্ষের কক্ষ ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা কলেজ চত্বরের খোলা মাঠে অবস্থান করছেন।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী পৌর ডিগ্রি কলেজের কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস রতন জানান, প্রিন্সিপাল আবু রাশেদ গত ১২ ফেব্রুয়ারি অবসরে গেছেন। নিয়ম অনুযায়ী জ্যৈষ্ঠতার ভিত্তিতে কলেজে চাকরিরত শিক্ষকদের মধ্যে থেকে একজনকে দায়িত্ব দিতে হবে। জ্যেষ্ঠতার ভিত্তিতে এ দায়িত্ব পাওয়ার কথা বিএম শাখার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোসা. নাজনীন আরা খাতুনের। কিন্তু নিয়ম লঙ্ঘন করে অপেক্ষাকৃত জুনিয়র পদার্থ বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক শামীমা সুলতানাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। আমরা নিয়ম মেনে সরকারি বিধি মোতাবেক সহকারী অধ্যাপক নাজনীন আরা খাতুনকে দায়িত্ব দিতে গভর্নিং বডির সদস্যদের অনুরোধ করছি।
বেশকিছু শিক্ষার্থী জানান, ‘নাজনীন ম্যাডাম ও শামীমা ম্যাডাম দুজনই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আমরা চাই সরকারি নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হোক।’ পদবঞ্চিত সহকারী অধ্যাপক (বাংলা) মোসা. নাজনীন আরা খাতুন বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি জানতে পারি গভর্নিং বডির সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। এ ঘটনার জানার পর আমরা কলেজের শিক্ষক-কর্মচারীরা সন্ধ্যার পর অধ্যক্ষের কক্ষসহ প্রশাসনিক ভবনের ক্লপসিবল গেটে তালা দিয়ে বন্ধ করে দিই। পরদিন সকালে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী মানববন্ধন করে। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। প্রিন্সিপাল আবু রাশেদ অবসরে যাওয়ার পর সরকারি বিধি অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে নিয়োগ দেয়ার কথা। কিন্তু তা না করে নিয়ম বহির্ভূতভাবে পদার্থ বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক শামীমা সুলতানাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। বিএম শাখার দোহাই দিয়ে আমাদের একপেশে করে রাখা হয়। যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে জানানো হয় না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)