হাসাদাহ কাচামাল বাজারে বহুতল ভবন নির্মাণের প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন এসিল্যান্ড

আপলোড তারিখঃ 2025-02-16 ইং
হাসাদাহ কাচামাল বাজারে বহুতল ভবন নির্মাণের প্রস্তাবিত জমি পরিদর্শন করলেন এসিল্যান্ড ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ কাঁচামাল বাজারে সরকারি প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই জমি পরির্দশন করেন।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন জালাল, বাঁকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল আলম, জীবননগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজীব আহম্মদ, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নাসির উদ্দীন, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের টেড-ইনস্পেক্টর কবির আহম্মদ, হাসাদাহ বাজারের সার ব্যবসায়ী কুতুবউদ্দিন, হাসাদাহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, সিনিয়র সহসভাপতি ও হাসাদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম এবং হাসাদাহ ইউপির বর্তমান জনপ্রতিনিধি হাবিবুর রহমান।
পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, ‘হাসাদাহ কাঁচাবাজারে একটি নতুন বহুতল ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে। আশা করছি, এটি বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়ীসহ স্থানীয় ভোক্তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।’ এ সময় বাজারের ইজারাদাররা বাজারে প্রবেশের রাস্তার সমস্যা তুলে ধরলে তিনি জানান, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বাজারের কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীর সঙ্গে কথা বললে তারা জানান, বাজারটি বহুদিনের পুরনো, যা স্বাধীনতার আগের সময় থেকে চালু রয়েছে। এতদিন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়ায় বর্তমান হাটশেডের চাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাজারে একটি স্থায়ী বহুতল ভবন নির্মাণ জরুরি বলে মনে করেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)