ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা, ডাকসুর সাবেক ভিপি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মো. আমানউল্লাহ আমান, খুলনা বিভাগের বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডুর মেহেরপুরে আগমন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. কামরুল হাসানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনসহ কয়েকজন অনুপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার লক্ষ্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া তারেক রহমান প্রদত্ত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং জনসভাকে সফল করার পাশাপাশি বিএনপিকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
