মেহেরপুরে মুরুব্বিদের মিলনমেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-16 ইং
মেহেরপুরে মুরুব্বিদের মিলনমেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:


মেহেরপুরে নানা আয়োজনে শতাধিক ষাটোর্ধদের নিয়ে ব্যতিক্রমধর্মী ‘মুরুব্বিদের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের প্রবাসী ও গ্রামবাসীর আয়োজনে এ মেলায় অংশগ্রহণ করে ওই গ্রামের প্রায় দেড়শতাধিক মুরুব্বি। গ্রামের মুরুব্বিরা কেউ লাঠিতে ভর করে, কেউ ইজিবাইকে, কেউবা বাইক চালিয়ে গতকাল শনিবার সকালে চকশ্যামনগর ক্লাব প্রাঙ্গণে জড়ো হন। সকালে তাদের দেওয়া হয় চিড়া, দই, গুড়, মিষ্টির নাস্তা। দুপুরে সাদা ভাত, খাসির মাংস, সবজি, ডাল। চার বছর ধরে এই আয়োজন করে থাকে চকশ্যামনগর গ্রামবাসীরা।
সকালে প্রথম পর্বে মিলন মেলায় শুভসূচনায় আয়োজকের মধ্যে বক্তব্য দেন, নাসির উদ্দিন, শুকুর আলীসহ কয়েকজন। এরপর উন্মুক্ত আলোচনায় কে কেমন আছেন, শিশুকাল, যুবককাল ও বর্তমান কাল নিয়ে স্মৃতিচারণ করেন মুরুব্বিরা। ২য় পর্বে বালিশ ছোড়া, হাড়িভাঙ্গা, বাস্কেটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগেতার আয়োজন করা হয়। এবং সন্ধ্যায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
গ্রামের উত্তর পাড়া থেকে লাঠিতে ভর করে এই মেলায় আসা সামসুল ইসলাম বলেন, বয়সের ভারে চলতে পারি না। তারপরেও সমবয়সীদের মিলনমেলায় হাজির হওয়ার জন্য লাঠিতে ভর করে চলে আসি। দেখা হয় ছোটবেলার সাথীদের সাথে। ক্ষণিকের জন্য হলেও মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছি। এ ধরনের আয়োজন করার জন্য গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়েছে এই প্রবিন।
আয়োজক শিক্ষক শুকুর আলী জানান, মানুষের বয়স হলে অবহেলা আর অনাদরে কাটে। তাদের একটি দিনের জন্য হাসিমুখ দেখতে, প্রবীণদের একাকিত্ব দূর করতেই গত ৪ বছর ধরে বছরে একবার এমন আয়োজন করা হয়। ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)