ছবির ক্যাপশন:
ঝিনাইদহে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মাধ্যমিক শিক্ষক সমিতি ভবন সভাকক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রস্তুতি সভায় পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পুপ্পু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ।
এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে সদর উপজেলার হলিধানী ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় হলিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলফাজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, কোষাধ্যক্ষ মো. জুলফিকার আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল খালেক, জেলা যুবদলের সহসভাপতি নাসের হাসান সোহাগ, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব শাহনেওয়াজ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসম্পাদক আজিজুল ইসলাম লিটন, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম মুশফিক হাসান টমান, সদর উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক শাকিল হাসান, সদর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল গফুর, সদর থানা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম (মেম্বার) প্রমুখ।
