চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-16 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি-১৫৬৩’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে ও কাজল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে স্বরচিত লেখা পাঠ করেন আব্বাস উদ্দিন, খালেকুজ্জামান রঞ্জু, আব্দুল কুদ্দুস, সহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, গুরু কাজল মল্লিক, হুমায়ুন কবীর, হারুন-অর রশিদ, জি. এম. জোয়ার্দ্দার, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, গোলাম কবীর মুকুল, খন্দকার রাবিয়া খাতুন রাবু, সুমন মালিক ও আশিকুজ্জামান আসাদ।
পঠিত লেখার ওপর আলোচনা করেন হুমায়ুন কবীর, জি. এম. জোয়ার্দ্দার, কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল, ডা. হেদায়েত উল্লাহ মুকুল, তৌহিদ হোসেন ও ইকবাল আতাহার তাজ।
এছাড়া আসরে উপস্থিত ছিলেন খন্দকার জান্নাতুল মাওয়া, পূর্ণতা সাহা কৃপা, হোসেন মোহাম্মাদ ফারুক, ডা. তোফাজ্জেল হোসেন ও শেখ সেলিম। আগামী ২১ ফেব্রুয়ারি বেলা ৩টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও কবিতা পাঠের ‘পদধ্বনি’ সাহিত্য আসরে সকলকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)