আলমডাঙ্গার জামজামিতে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-02-16 ইং
আলমডাঙ্গার জামজামিতে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার জামজামিতে জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ মাগরিব নতুন জামজামি কেন্দ্রীয় জামে মসজিদে জামজামি ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ড শাখার এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কাসেদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল।

     সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হক। সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম ও উপজেলা শিবিরের সভাপতি আখতারুজ্জামান। ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মোশারফ হোসেন, যুব বিভাগের সভাপতি এনামুল হক সেক্রেটারি সাদ্দাম হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)