আলমডাঙ্গায় তিনদিনের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

আপলোড তারিখঃ 2025-02-16 ইং
আলমডাঙ্গায় তিনদিনের তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়েছে। গতকাল তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান আলোচক ছিলেন আল্লামা তারেক মনোয়ার।

৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা জামায়াতে আমির শফিউল আলম বকুল। গত বৃহস্পতিবার এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাফেজ ক্বারী মওলানা মাহফিজুর রহমান দিনাজপুরী।

বিশেষ আলোচক ছিলেন ক্বারী মাও আবুল বাশার ও মাও. মোহাম্মদ রাজন আলি। মাহফিলে স্কুল পাড়া জামে মসজিদের ইমাম মাও শহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান আলি।

দ্বিতীয় দিনে ১৪ ফেব্রুয়ারি শুক্রবারে প্রধান আলোচক ছিলেন হযরত মাও. গোলাম আজম। বিশেষ আলোচক ছিলেন হযরত মাও. জান মোহাম্মদ, মাও. হযরত আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে সহ সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম। সভাপতিত্ব করেন এম সবেদ আলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত মাও. আহসান হাবিব।

তৃতীয় দিনে গতকাল শনিবার বাদ জোহর তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক ছিলেন আল্লামা তারেক মনোয়ার। তিনি আলোচনায় বলেন, আমরা বিগত ১৫ বছর এমনিভাবে খোলা ময়দানে ধর্মীয় আলোচনা করতে পারিনি। বিগত সরকার আমাদের মত শত শত আলেমের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। আজ আমি বলছি আগামীতে বাংলাদেশকে কুরআনের আদেশ মেনে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত করতে হবে। আমরা দ্বিনের দাওয়াত দিতে এসেছি মাত্র। বিশেষ আলোচক ছিলেন,হযরত মাও: রবিউল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমজাদ হোসেন, বশিরুল আলম, আতিক বিশ্বাস প্রমুখ। মাহফিলের পক্ষ থেকে রুহুল আমিন বলেন, গত দুই দিনসহ আজকে মাহফিলের শেষদিনে সকলের সহোযোগিতায় মাহফিল সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)