হিজলগাড়ীতে সরকারি গাছ কাটার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-02-16 ইং
হিজলগাড়ীতে সরকারি গাছ কাটার অভিযোগ ছবির ক্যাপশন:

কৃষি বিভাগের সরকারি জমি থেকে একটি নিম গাছ কাটার অভিযোগ উঠেছে উপসহকারী কৃষি অফিসার নিয়ামত আলীর বিরুদ্ধে। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা নেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
অভিযোগ উঠেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অবস্থিত কৃষি বিভাগের সরকারি কোয়াটারের জমিতে থাকা একটি নিম গাছ রাতের আধারে কেটে বিক্রির চেষ্টা করেন উপসহকারী কৃষি অফিসার নিয়ামত আলী। তিনি তিতুদহ ইউনিয়নে কর্মরত আছেন বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, হিজলগাড়ীতে কৃষি বিভাগের প্রায় দেড় বিঘা জমি আছে। সেই জমিতে কোয়ার্টার নির্মাণ করে উপসহকারী কৃষি অফিসারগণ পরিবারসহ বসবাস করতো। কোয়াটারগুলো বর্তমানে বসবাসের অনুপযোগী হওয়ায় সেখানে কেউ বসবাস করে না। কিন্তু তিতুদহ ইউনিয়নে কর্মরত নিয়ামত আলী কৃষি কোয়াটারের জমি ভোগ দখল করেন। কোয়াটারের জমিতে থাকা ফলের গাছ থেকে ফল বিক্রি সহ নানান অভিযোগ তার বিরুদ্ধে। গত শুক্রবার দিনগত রাতে তিনি একটি মোটা নিম গাছ কেটে বিক্রয় করার চেষ্টা করেন। যা বাধা দেন স্থানীয়রা।
এ বিষয়ে হিজলগাড়ীতে কর্মকর্তা উপসহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেনের কাছে জানতে তার মোবাইলে কল দিলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত কৃষি অফিসার নিয়ামত আলীর একাধিকবার কল দেওয়ার পরও তিনি রিসিভ করেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)