চুয়াডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভায় রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-02-16 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভায় রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জামায়াতের মাসিক সাংগঠনিক সভায় জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘শাখাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে।’ গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় পৌর জামায়াতের কার্যালয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাসিক সাংগঠনিক সভায় গত মাসের রিপোর্ট গ্রহণ ও পর্যালোচনা করা হয়। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ।

জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হীরক। সভায় জেলার ৮টি সাংগঠনিক থানার সকল আমীর ও সেক্রেটারি উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা ৩টায় চুয়াডাঙ্গা মুক্তমঞ্চে কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সভায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)