মুজিবনগরে পুলিশের অপারেশন ডেভিল হান্ট

আপলোড তারিখঃ 2025-02-14 ইং
মুজিবনগরে পুলিশের অপারেশন ডেভিল হান্ট ছবির ক্যাপশন:

অপারেশন ডেভিল হান্টের আওতায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। আজ শুক্রবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আরিফুল এনাম বকুলকে (৫২)।

তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় ৫ আগস্ট পূর্ববর্তী সময়ের মামলা রয়েছে।

থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে তাদের একাধিক টিম বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আরোজ আলী (৫০), মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহেল আহম্মেদ (৩১) এবং বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

``

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজনই একটি মামলার আসামি। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)