ছবির ক্যাপশন:
জনগণকে অবহিত ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নের দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার এস কে ইমাম মেহেদী শাহ আলম। প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের সব সময় সচেতন থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে জোর দিতে হবে।’ এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক মো. আবু সাইদ, তানিয়া তানজির ও মো. নজরুল ইসলাম। এ নারী সমাবেশ ও মতবিনিময় সভায় দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
